ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

রাজবাড়ীতে ট্রেনের বগির ধাক্কায় বাস-ট্রাক-অটোরিকশা-মাহিন্দ্রা দুর্ঘটনায় নিহত এক আহত ৭

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
রাজবাড়ীতে ট্রেনের বগির ধাক্কায় বাস-ট্রাক-অটোরিকশা-মাহিন্দ্রা দুর্ঘটনায় নিহত এক আহত ৭ ছবির ক্যাপশন: রাজবাড়ীতে ট্রেনের বগির ধাক্কায় বাস-ট্রাক-অটোরিকশা-মাহিন্দ্রা দুর্ঘটনায় নিহত এক আহত ৭
রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী মালবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আমিরাবাদ থেকে খুলনাগামী একটি তেলবাহী মালবাহী ট্রেন রেলগেট অতিক্রম করার সময় পেছনের কয়েকটি বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনের সামনের অংশ পার হয়ে যাওয়ায় রেলগেটের ব্যারিয়ার তুলে দেওয়া হয়। এ সময় ফরিদপুর থেকে দৌলতদিয়াগামী একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা রেললাইন পার হওয়ার চেষ্টা করলে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলো তাদের সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়, বাসটি রেললাইনের পাশের খাদে পড়ে এবং অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করলে পরে ফায়ার সার্ভিস, পুলিশ, হাইওয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে।

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশার যাত্রী মনোয়ার মারা যান। আহত অন্যদের চিকিৎসা চলছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশও উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার পর রাত থেকেই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিচ্ছিন্ন বগি সরিয়ে রেললাইন সচল করার কাজ চলছে। সড়কপথে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও উদ্ধারকাজ শেষে তা স্বাভাবিক হয়।


নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেক্স

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।